আপনার কি লেখালেখির প্রতি আগ্রহ আছে? নিজের ভাবনাগুলো অন্যকে জানাতে কি আপনার ভালো লাগে? আপনি কি আপনার দৃষ্টিভঙ্গি, ধারণা বা অভিজ্ঞতা অন্যদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসেন? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আজপোস্ট আপনাকে স্বাগত জানাচ্ছে। আমরা চাই, আপনি আমাদের জন্য লেখেন। আমরা সবসময় লেখালেখিতে উৎসাহীদের খুঁজছি।
আমরা কেমন লেখা চাই
আমরা এমন কনটেন্ট চাই যা পাঠককে আকর্ষণ করে, পড়তে ভালো লাগে এবং শেয়ার করা যায়। আর্টিকেলগুলো বাস্তব অভিজ্ঞতা নির্ভর হওয়া প্রয়োজন যা কার্যকর পরামর্শ দিয়ে পাঠকের জীবনে মূল্য সংযোজন করবে।
আমরা আশা করি আপনার লেখা হবে মৌলিক, তথ্যসমৃদ্ধ, এবং ভালোভাবে যাচাইকৃত। বিষয় হতে পারে চলতি ঘটনা, আত্মোন্নয়ন, ব্যক্তিগত অভিজ্ঞতা, জীবনযাপন, কিংবা সমাজ ও জীবন সম্পর্কে আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গি। আমরা অগ্রাধিকার দেই প্রাসঙ্গিক বিষয় ভিত্তিক এক্সপার্ট কনটেন্ট, মজার কোনো বিষয় বা ঘটনা, এবং আকর্ষণীয় গল্প। আপনার লেখা অবশ্যই আজপোস্ট-এর পাঠকের জন্য উপযুক্ত, বন্ধুভাবাপন্ন, পেশাদারসুলভ, প্রাসঙ্গিক ও অন্তর্দৃষ্টিপূর্ণ হতে হবে।
আপনি যদি শুধু নিজের ব্র্যান্ড তৈরী করতে লেখেন অথবা আমাদের সঙ্গে দীর্ঘমেয়াদি পেশাদার সম্পর্ক গড়তে চান, দুই ক্ষেত্রেই আপনার সুযোগ রয়েছে। আমরা আশা করি, আপনার বাংলা ভাষাজ্ঞান উন্নত এবং আপনি যা পছন্দ করেন তা নিয়ে লেখাটাকে উপভোগ করেন।
লেখালেখিতে আপনার দক্ষতা এবং পূর্ব অভিজ্ঞতা থাকলে ভালো হয়, বিশেষ করে আপনি যে বিষয়ে লিখছেন সেই বিষয়ে। তবে অভিজ্ঞতা না থাকলেও ভালো লেখা সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আপনার কনটেন্ট আজপোস্টের বিষয় ও মেজাজের সঙ্গে মানানসই হতে হবে—বন্ধুত্বপূর্ণ, পেশাদারসুলভ এবং অন্তর্দৃষ্টিপূর্ণ।
লেখার দৈর্ঘ্য
আর্টিকেলের দৈর্ঘ্য সাধারণত ৭০০–৯০০ শব্দের মধ্যে হলে ভালো হয়। তবে একটা শক্তিশালী আর্টিকেল এর কম বা বেশি শব্দেরও হতে পারে। আমরা সেক্ষেত্রে শব্দের সংখ্যার চেয়ে গল্পকে বেশি গুরুত্ব দেই।
সম্পাদনা
আপনি যদি একজন দক্ষ লেখক না-ও হয়ে থাকেন, কিন্তু বলার মতো অসাধারণ গল্প থাকে; আপনাকে ভাবতে হবে না, শুধু পাঠিয়ে দিন। আমরা আপনার কাজ সম্পাদনা করতে পেরে খুশি হব। সাধারণভাবে, আজপোস্ট যে কারও প্রেরিত কনটেন্ট সম্পাদনা করার অধিকার সংরক্ষণ করে। এক্ষেত্রে যদিও আপনাকে জানানো সবসময় সম্ভব নাও হতে পারে, তবে আমরা যদি উল্লেখযোগ্য পরিবর্তন করতে চাই, তাহলে আমরা আপনাকে জানাব।
স্টাইল ও কাঠামো
আকর্ষণীয় কোন বিষয় তালিকার মতো করে লিখলে (List Style) আমরা সাধারণতঃ তা প্রাধান্য দিয়ে থাকি। যেমন, “সকালের ৫টি সহজ অভ্যাস যা আপনাকে সারাদিন চনমনে রাখবে।” বিশেষতঃ জীবনযাপন বিভাগে তালিকা ফরম্যাট বা এই ধরনের স্টাইলের লেখাগুলোর প্রতি পাঠক আকর্ষণ বোধ করে। অথচ লেখাগুলো ক্লিক করতে প্ররোচিত করে (Clickbait) এমন নয়। আমাদের লেখার স্টাইল ও কাঠামো সম্পর্কে ধারণা পেতে আপনি আমাদের প্রকাশিত স্টোরিগুলো দেখতে পারেন।
মৌলিক ও অপ্রকাশিত
আপনার লেখাটি মৌলিক কিনা এবং ইতিমধ্যে অনলাইনে কোথাও প্রকাশিত হয়েছে কিনা তা অনুগ্রহ করে উল্লেখ করুন। তবে, শুধুমাত্র এমন লেখাই আমাদের কাছে পাঠান যা মৌলিক এবং এখনও কোথাও প্রকাশিত হয়নি। একটি মৌলিক লেখা হলো যা আপনার নিজের লেখা এবং যা আগে কোথাও প্রকাশিত হয়নি, এমনকি আপনার নিজের ব্লগেও না।
সংক্ষিপ্ত পরিচিতি (Bio)
লেখার নমুনা (Pitch) জমা দেওয়ার ক্ষেত্রে আপনার দক্ষতা, পেশা, আপনি কি লিখতে ভালোবাসেন—এই বিষয়গুলির মতো প্রাসঙ্গিক তথ্য সহ একটি সংক্ষিপ্ত পরিচিতি (Bio) পাঠিয়ে দিন। আপনার সোশ্যাল মিডিয়া লিংক এবং ওয়েবসাইট (যদি থাকে) উল্লেখ করার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে। আপনার কনটেন্ট বা আর্টিকেল আজপোস্টে পাবলিশ হলে, আপনার সোশ্যাল মিডিয়া লিংক সহ আপনার একটি সংক্ষিপ্ত পরিচিতি (Bio) আপনার কনটেন্ট/লেখার নিচে প্রদর্শিত হবে।
সম্মানী
আমরা সম্মানী প্রদান করি শুধুমাত্র আপনার মৌলিক কাজগুলির জন্য যা কোথাও প্রকাশিত হয়নি, এমনকি আপনার নিজস্ব ব্লগেও না। আপাততঃ আমরা কোন লেখা/কনটেন্ট পুনঃপ্রকাশের জন্য সম্মানী প্রদান করছি না। তবে, আমরা আপনার সোশ্যাল মিডিয়া ও ওয়েবসাইটের লিঙ্কগুলি সহ আপনার একটি সংক্ষিপ্ত পরিচিতি (Bio) আপনার কনটেন্ট/লেখার নিচে রাখতে পারি।
কিভাবে নমুনা (Pitch) বা অতিথি পোস্ট লিখবেন
- এমন আর্টিকেল লিখুন যা আজপোস্টের বিষয় ও মেজাজের সঙ্গে মানানসই হয়।
- কনটেন্ট বা আর্টিকেল মৌলিক হতে হবে যা অনলাইনের কোনও প্ল্যাটফর্মে ইতিপূর্বে প্রকাশিত হয়নি।
- আপনার লেখাটি মৌলিক কিনা তা যাচাই করতে Plagiarism Checker ব্যবহার করা হতে পারে।
- আপনার লেখাটি AI Generated কিনা তা যাচাই করতে AI Detector ব্যবহার করা হতে পারে।
- আপনার ব্লগ পোস্ট আইডিয়া সম্পর্কে একটি সংক্ষিপ্ত সারাংশ (Synopsis) লিখুন।
- লেখার বিষয় সম্পর্কিত ছবি থাকলে সংযুক্ত করুন। তবে অনুগ্রহ করে কপিরাইট-মুক্ত ছবি ব্যবহার করুন।
- একটি আকর্ষণীয় টাইটেল যোগ করুন যা লেখার বিষয়বস্তুর সঙ্গে মানানসই হয়।
- ব্যাকরণগত ও টাইপিংয়ে ভুল (typo) আছে কিনা নিশ্চিত হোন।
- Pitch বা লেখার নমুনা Attachment হিসেবে ইমেল করুন (এমএস ওয়ার্ড .docx হলে ভালো হয়)।
- আগ্রহী হলে আজপোস্টে ইমেইল করুন: editorial@ajjpost.com.
সংযুক্ত/উল্লেখ করেছেন কিনা নিশ্চিত হোন:
- আপনার সংক্ষিপ্ত পরিচিতি (Bio) এবং সোশ্যাল মিডিয়া লিংক (উপরের বর্ণনা অনুযায়ী )।
- সাবজেক্ট লাইনে “pitch” বা “guest post” শব্দগুলির উল্লেখ, যেটা প্রযোজ্য।
- Guest Post Article বা Pitch Idea (এমএস ওয়ার্ড ফাইল)।
- আপনি আজপোস্টের নিয়মিত Contributor, নাকি লেখার নমুনা (Pitch) পাঠাচ্ছেন।
