কুকি নীতিমালা

[ এই ওয়েবসাইটটি ajjpost.com–এর একটি বাংলা সংস্করণ। এটি ajjpost.com–এর সঙ্গে একই প্রযুক্তি, কুকি ও ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে। এই নীতিমালা সহজ বাংলায় (Simplified Bangla) উপস্থাপন করা হয়েছে। কোনো ব্যাখ্যাগত দ্বন্দ্ব বা অস্পষ্টতা দেখা দিলে, ajjpost.com–এ প্রকাশিত ইংরেজি Cookie Policy–ই চূড়ান্ত ও প্রযোজ্য বলে গণ্য হবে। ]

শেষ হালনাগাদ: ১৬ জানুয়ারি, ২০২৬

আজপোস্ট-এ আমরা আপনার গোপনীয়তাকে গুরুত্ব দিই। আর সেজন্যই আমরা আমাদের ওয়েবসাইটে কুকি ব্যবহারের বিষয়ে স্বচ্ছতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এই কুকি নীতিমালা ব্যাখ্যা করে কুকি কী, আমরা কীভাবে কুকি ব্যবহার করি এবং কিভাবে আপনি এগুলোর ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারেন।

কুকি কী

কুকি (Cookie) হলো ছোট টেক্সট ফাইল যা ওয়েবসাইট ভিজিটের সময় আপনার ব্রাউজারে সংরক্ষিত হয়। এটি মূলত আপনার ডিভাইস এবং ওই ওয়েবসাইটের মধ্যে তথ্যের আদান-প্রদান করে। আপনি যখন কোন ওয়েবসাইট ভিজিট করেন তখন এই ফাইলগুলি আপনার ডিভাইসে (কম্পিউটার, ট্যাবলেট বা স্মার্টফোন) সংরক্ষণ করা হয়। আপনি যখন কোন ওয়েবসাইটে লগইন করেন, তখন কুকি আপনার তথ্য মনে রাখে। ফলে আপনাকে বারবার লগইন ইনফরমেশন দিতে হয় না। ওয়েবসাইটের ভাষা নির্বাচন, থিম (ডার্ক বা লাইট মোড) বা অন্যান্য কাস্টমাইজেশন মনে রাখতেও কুকি ব্যবহৃত হয়। আবার, আপনি ইন্টারনেটে কী খুঁজছেন বা কোন ধরনের সাইট পছন্দ করছেন, তা বিশ্লেষণ করে আপনার পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন দেখানোর জন্য কুকি ব্যবহার করা হয়। তাছাড়া, ওয়েবসাইট কতৃপক্ষ কুকির মাধ্যমে জানতে পারেন কতজন ভিজিটর তাদের সাইট ভিজিট করছেন এবং তারা সাইটে কতক্ষণ থাকছেন। সহজ কথায়, কুকি আপনার ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতাকে সহজ ও ব্যক্তিগতকৃত (Personalized) করতে সাহায্য করে। তবে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য নিয়মিত ব্রাউজারের কুকি ক্লিয়ার করা ভালো।

আমরা যে ধরণের কুকি ব্যবহার করি

  • আবশ্যিক (Essential) কুকি: এই কুকিগুলি আমাদের ওয়েবসাইটের প্রয়োজনীয় ফিচার কার্যকর রাখার জন্য অপরিহার্য। এগুলি ছাড়া ওয়েবসাইটের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য কাজ করবে না। যেমন: লগইন, নিরাপত্তা ফিচার ইত্যাদি।
  • পারফরম্যান্স (Performance) কুকি: আপনি কীভাবে ওয়েবসাইট ব্যবহার করছেন সে সম্পর্কে এই কুকিগুলি তথ্য সংগ্রহ করে। যেমন: আপনি কোন পেজগুলি ভিজিট করছেন বা কোন ত্রুটির সম্মুখীন হচ্ছেন কিনা। এটি আমাদের ওয়েবসাইটের কার্যকারিতাকে উন্নত করতে সাহায্য করে।
  • ফাংশনাল (Functional) কুকি: এই কুকিগুলি ওয়েবসাইটটিকে আপনার পছন্দ (Preferences), যেমন আপনার Username বা আপনার ভাষা নির্বাচনের মতো বিষয়গুলি মনে রাখতে সাহায্য করে এবং সে অনুযায়ী পরবর্তীতে আপনার জন্য ফিচারগুলো এগিয়ে রাখতে ও প্রদান করতে সক্ষম করে।
  • টার্গেটিং/বিজ্ঞাপন (Targeting / Advertising) কুকি: এই কুকিগুলি আপনার ব্রাউজিং অভ্যাস অনুসরণ (Track) করে এবং আপনার পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন পরিবেশন করতে আমাদেরকে সাহায্য করে। আপনি একটি বিজ্ঞাপন কতবার দেখবেন তা নির্ধারণ করতে এবং বিজ্ঞাপন প্রচারণার কার্যকারিতা পরিমাপ করতেও আমরা এই কুকিগুলি ব্যবহার করি।

তৃতীয় পক্ষের কুকি (Third-Party Cookies)

আমরা তৃতীয় পক্ষের পরিষেবা প্রদানকারীদের, যেমন বিজ্ঞাপনদাতা বা বিশ্লেষণ সংস্থাগুলিকে আমাদের ওয়েবসাইটে কুকিজ রাখার অনুমতি দিতে পারি। এই তৃতীয় পক্ষগুলি সরাসরি আপনার ব্রাউজার থেকে ডেটা সংগ্রহ করে এবং তাদের নিজস্ব প্রাইভেসি নীতিমালা অনুসরণ করে। সেক্ষেত্রে আমরা আপনাকে যে কোনো তৃতীয় পক্ষের পরিষেবার গোপনীয়তা নীতি বা প্রাইভেসি পলিসি দেখে নেয়ার পরামর্শ দিচ্ছি।

আমরা কুকি কেন ব্যবহার করি

  • ওয়েবসাইট পারফরম্যান্স উন্নত করতে: আমরা কুকি ব্যবহার করি কারণ কুকি আমাদের ওয়েবসাইট ট্র্যাফিক পর্যবেক্ষণ করতে, ব্যবহারকারীর আচরণ বুঝতে, এবং আমাদের ওয়েবসাইটে তাদের সামগ্রিক অভিজ্ঞতা উন্নত করতে সাহায্য করে।
  • Personalized Content প্রদানের জন্য: কুকি ব্যবহারের মাধ্যমে আমরা আপনার ব্রাউজিং অভ্যাস অনুসরণ (Track) করে আপনার পছন্দ সম্পর্কে ধারণা লাভ করি এবং আপনার পছন্দ অনুযায়ী কনটেন্ট ও বিজ্ঞাপন প্রদর্শন করি।
  • বিশ্লেষণ অনুসরণ (Analytics Tracking) করতে: আমরা Google Analytics এর মতো তৃতীয় পক্ষের সেবা ব্যবহার করি যা আপনার ডিভাইসে কুকিও রাখে এবং আমাদের ওয়েবসাইটে ব্যবহারকারীর ইন্টারঅ্যাকশন বুঝতে সাহায্য করে। এটি আমাদের বুঝতে সাহায্য করে যে কোনটি ভাল কাজ করে এবং আমরা কোথায় উন্নতি করতে পারি।
  • বিজ্ঞাপনের জন্য: কুকি ব্যবহার করে আমরা আপনাকে প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখাই এবং তৃতীয় পক্ষের বিজ্ঞাপনদাতাদেরকে আপনার ব্রাউজিং কার্যকলাপ অনুসরণ (Track) করতে সাহায্য করি।

আপনি কিভাবে কুকি নিয়ন্ত্রণ করতে পারেন

আপনার কাছে কুকি গ্রহণ বা প্রত্যাখ্যান করার বিকল্প আছে। বেশিরভাগ ওয়েব ব্রাউজার (যেমন: Google Chrome, Microsoft Edge, Mozilla Firefox) স্বয়ংক্রিয়ভাবে কুকি গ্রহণ করে। কুকি প্রত্যাখ্যান করতে চাইলে আপনি আপনার ব্রাউজার সেটিংস পরিবর্তন করতে পারেন। ব্রাউজারে জমে থাকা কুকি কিছুদিন পরপর ক্লিয়ার করতে পারেন। তবে মনে রাখবেন, নির্দিষ্ট কিছু কুকি ব্লক করলে আমাদের ওয়েবসাইটের কিছু অংশ ব্যবহারে আপনার সমস্যা হতে পারে।

  • ব্রাউজার সেটিংস: বেশিরভাগ ব্রাউজার কুকি নিয়ন্ত্রণের অপশন দেয়। আপনি চাইলে কুকি ব্লক বা ডিলিট করতে পারেন, অথবা নোটিফিকেশন পেতে পারেন যখন কুকি পাঠানো হয়।
  • লক্ষ্যযুক্ত বিজ্ঞাপন থেকে বেরিয়ে আসা (opt-out): আপনি Network Advertising Initiative বা Digital Advertising Alliance এই সাইটগুলো ভিজিট করার মাধ্যমে Personalized বিজ্ঞাপনের জন্য কুকি ব্যবহার করে এমন অনেক তৃতীয় পক্ষের বিজ্ঞাপন নেটওয়ার্ক থেকে বেরিয়ে আসতে পারেন।
  • Do Not Track (DNT): কিছু ব্রাউজারে DNT অপশন আছে যা ব্যবহার করে আপনি ওয়েবসাইটগুলিকে সংকেত দিতে পারেন যে, আপনি আপনার অনলাইন কার্যকলাপ ট্র্যাক করা হোক তা চান না। তবে, সব ওয়েবসাইট বা তৃতীয় পক্ষ DNT সংকেতগুলিতে সাড়া দেয় না।

কুকি নিয়ন্ত্রণ সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনার ওয়েব ব্রাউজারের সহায়তা পৃষ্ঠাগুলি দেখুন:

এই কুকি নীতিমালার পরিবর্তনসমূহ

আমরা সময়ে সময়ে এই কুকি নীতিমালা আপডেট করতে পারি। নীতিমালার যে কোন অংশ পরিবর্তন হলে এই পেজে সর্বশেষ পরিবর্তনের তারিখসহ প্রকাশ করা হবে। আমরা কিভাবে কুকি ব্যবহার করি সে সম্পর্কে অবগত থাকার জন্য আমরা আপনাকে নিয়মিত এই পেজটি দেখতে উৎসাহিত করছি।

যোগাযোগ

এই কুকি নীতিমালা বা আমরা কীভাবে কুকি ব্যবহার করি সে সম্পর্কে আপনার যদি কোনও প্রশ্ন থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন: legal@ajjpost.com-এ।