[ এই ওয়েবসাইটটি ajjpost.com-এর একটি বাংলা সংস্করণ। এটি ajjpost.com-এর সঙ্গে একই প্রযুক্তি, পরিষেবা কাঠামো ও ব্যবহারের শর্তাবলী অনুসরণ করে। এই শর্তাবলী সহজ বাংলায় উপস্থাপন করা হয়েছে। তবে কোনো ব্যাখ্যাগত দ্বন্দ্ব বা অস্পষ্টতা দেখা দিলে, ajjpost.com–এ প্রকাশিত ইংরেজি Terms of Use–ই চূড়ান্ত ও প্রযোজ্য বলে গণ্য হবে। ]
কার্যকরের তারিখ: ১২ জুলাই, ২০২৫
সর্বশেষ হালনাগাদ: ১৬ জানুয়ারি, ২০২৬
AjjPost Enterprises (“AjjPost”, “আজপোস্ট”, “আমরা”, “আমাদের”, অথবা “আমাদেরকে”) হল একটি অনলাইন প্রকাশনা সংস্থা যা ২০২৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আজকের বিশ্বের ভবিষ্যত গঠনে ইচ্ছুক সৃজনশীল চিন্তক ও কৌতূহলী পাঠকদের জন্য নিবেদিত। আমরা উচ্চমানের এবং আকর্ষণীয় গল্প প্রকাশ করি যা তথ্য প্রদান করে এবং অনুপ্রাণিত করে।
এই ব্যবহারের শর্তাবলী (“শর্তাবলী”) সেই শর্তাবলী বর্ণনা করে যার ভিত্তিতে www.ajjpost.com এবং এর সহযোগী ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন সহ অন্যান্য অনলাইন সেবাগুলিতে (সম্মিলিতভাবে, “ওয়েবসাইট” বা “সাইট”) প্রবেশাধিকার ও ব্যবহারের প্রস্তাব করে। সাইটটিতে প্রবেশ (access) করে বা ব্যবহার করে, আপনি নিশ্চিত করছেন যে:
- আপনি এই শর্তাবলী পড়েছেন, বুঝতে পেরেছেন এবং এতে সম্মত হয়েছেন;
- আপনার অঞ্চলের আইন অনুযায়ী আপনি কমপক্ষে ও আইনগতভাবে প্রাপ্তবয়স্ক হওয়ার বয়সে উপনীত হয়েছেন; এবং
- আপনি এই শর্তাবলী মেনে চলতে সম্মত হচ্ছেন।
১. এই শর্তাবলী কীভাবে প্রযোজ্য
এই শর্তাবলী এই ওয়েবসাইটের সব রকমের কনটেন্ট, ফিচার ও সেবাসমূহে আপনার প্রবেশ এবং ব্যবহারের বিষয়ে আইনত বাধ্যতামূলক শর্তাবলী নির্ধারণ করে। ওয়েবসাইটটি ব্যবহার করার মাধ্যমে আপনি স্বীকার করছেন যে, আপনি এই শর্তাবলীর সাথে একমত যা আপনার এবং আজপোস্ট-এর মধ্যে একটি বাধ্যতামূলক আইনগত চুক্তি তৈরি করে। আপনি কোন লেখা পড়েন, কোন আলোচনায় অংশগ্রহণ করেন, বা কোন মাল্টিমিডিয়া কনটেন্ট ব্যবহার করেন—এই শর্তাবলী আপনার সাথে এই ওয়েবসাইটের সম্পৃক্ততার সমস্ত দিকের ক্ষেত্রে প্রযোজ্য। সাইটের নির্দিষ্ট কিছু ক্ষেত্রে পোস্ট করা যে কোন অতিরিক্ত নির্দেশিকা বা নিয়মও এই শর্তাবলীর অংশ। আপনি যদি এই শর্তাবলীর কোনওটির সাথে একমত না হন, তাহলে আপনি সাইটটি ব্যবহার করা থেকে বিরত থাকতে পারেন।
২. শর্তাবলীর পরিবর্তন
এই শর্তাবলী কার্যকরের তারিখ এই ওয়েবপৃষ্ঠার শুরুতে উল্লেখ করা হয়েছে। আজপোস্ট যে কোন সময় এই শর্তাবলীর যে কোন অংশ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, সংযোজন, বিয়োজন, বা প্রতিস্থাপন করার অধিকার সংরক্ষণ করে। যদি আমরা সাইটে নতুন বিভাগ বা ফিচার অন্তর্ভুক্ত করি, তাহলে আমরা সেই অনুযায়ী এই শর্তাবলীতে পরিবর্তন বা পরিমার্জন আনতে পারি। আমরা যখনই এই শর্তাবলী পরিবর্তন বা পরিমার্জন করব, তখনই কার্যকরের তারিখ হালনাগাদ করব এবং “শেষ হালনাগাদ” তারিখটিও সেই অনুযায়ী সংশোধন করা হবে। তবে, আমরা এই শর্তাবলীতে এমন কোনও উল্লেখযোগ্য পরিবর্তন করব না যা পূর্ব-নোটিশ ছাড়াই আপনার আইনি অধিকারকে প্রভাবিত করবে, যদি না আমরা আইন দ্বারা তা করতে বা অন্যান্য ব্যবহারকারীদের অধিকার রক্ষা করতে বাধ্য থাকি। উল্লেখ্য যে, সর্বশেষ হালনাগাদ করা শর্তাবলী পূর্ববর্তী সমস্ত সংস্করণকে প্রতিস্থাপন করবে। যে কোন পরিবর্তনের পরেও আপনি যদি এই সাইট ব্যবহার চালিয়ে যান, তবে তা হালনাগাদ করা শর্তাবলীর প্রতি আপনার সম্মতি নির্দেশ করবে।
৩. সাইটের ব্যবহার
আপনি শুধুমাত্র ব্যক্তিগত ও অবাণিজ্যিক উদ্দেশ্যে সাইটটিতে প্রবেশ (Access) ও ব্যবহারের জন্য একটি সীমিত, সাধারণ (Non-Exclusive), অ-হস্তান্তরযোগ্য ও প্রত্যাহারযোগ্য লাইসেন্স প্রাপ্ত হচ্ছেন। সাইটটি Access বা ব্যবহার করার সময়, আপনি সম্মত হন যে আপনি:
- সাইটটি এমন কোনও উপায়ে ব্যবহার করবেন না যা বেআইনি, প্রতারণামূলক, বা ক্ষতিকারক, অথবা অবৈধ, প্রতারণামূলক, বা ক্ষতিকারক কার্যকলাপের সাথে সম্পর্কিত।
- সাইটটির নিরাপত্তা বা অখণ্ডতা (Integrity) বাধাগ্রস্ত করার চেষ্টা করবেন না, এবং অটোমেটেড টুল (যেমন bots বা scraping) ব্যবহার করবেন না।
- আজপোস্ট-এর অনুমতি ছাড়া কোন কনটেন্ট কপি, পুনরুত্পাদন, বিতরণ বা অনুকরণমূলক (Derivative) কাজ তৈরী করবেন না।
- কোনও আপত্তিকর, মানহানিকর, অশ্লীল বা অন্যের অধিকার লঙ্ঘনকারী ব্যবহারকারীর কনটেন্ট আপলোড বা শেয়ার করবেন না।
৪. বুদ্ধিবৃত্তিক সম্পদ (Intellectual Property)
টেক্সট, গ্রাফিক্স, লোগো, আর্টিকেল, অডিও, ভিডিও, ছবি, এবং সফটওয়্যার সহ সাইটের সকল প্রকার কনটেন্ট আজপোস্ট-এর মালিকানাধীন বা লাইসেন্সপ্রাপ্ত এবং কপিরাইট, ট্রেডমার্ক ও অন্যান্য বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইন দ্বারা সুরক্ষিত। কোন পূর্বানুমতি ছাড়া আমাদের কোন কনটেন্ট পুনরুত্পাদন, বিতরণ, পরিবর্তন বা প্রদর্শন করা নিষিদ্ধ। সাইটে প্রদর্শিত যে কোন ট্রেডমার্ক, সার্ভিস মার্ক, বা লোগোর অননুমোদিত ব্যবহারও নিষিদ্ধ। আমাদের কোনও ট্রেডমার্ক বা অন্যান্য বুদ্ধিবৃত্তিক সম্পত্তিতে আপনাকে কোনও অধিকার বা লাইসেন্স প্রদান করাও হবে না।
৫. ব্যবহারকারী-সৃষ্ট (User-Generated) কনটেন্ট
৫.১ কনটেন্ট জমা দেওয়া
সাইটের কিছু নির্দিষ্ট অংশে আপনি আপনার মন্তব্য, নিবন্ধ, পর্যালোচনা, বা অন্যান্য কনটেন্ট (“ব্যবহারকারীর কনটেন্ট” বা “User Content”) পোস্ট করার অনুমতিপ্রাপ্ত হতে পারেন। User Content জমা দেওয়া বা পোস্ট করার মাধ্যমে আপনি আজপোস্টকে আপনার কনটেন্ট ব্যবহার, প্রদর্শন, পুনরুৎপাদন, সংশোধন, প্রকাশ, এবং বিতরণের জন্য একটি সাধারণ (Non-Exclusive), স্থায়ী, রয়্যালটি-মুক্ত, ওয়ার্ল্ডওয়াইড লাইসেন্স প্রদান করছেন। User Content সাবমিট করার ক্ষেত্রে আপনি নিশ্চয়তা প্রদান করছেন যে:
- এই কনটেন্ট আপনার নিজস্ব অথবা আপনি এই কনটেন্ট জমা দেয়া বা পোস্ট করার প্রয়োজনীয় অধিকার সংরক্ষণ করেন।
- আপনার কনটেন্ট কোন তৃতীয় পক্ষের গোপনীয়তার অধিকার বা বুদ্ধিবৃত্তিক সম্পদের অধিকার (Intellectual Property Rights) সহ অন্য কোনও অধিকার ক্ষুন্ন করে না।
- আপনার কনটেন্ট সমস্ত প্রযোজ্য আইন সহ এই শর্তাবলী মেনে চলে।
৫.২ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ
আমরা আমাদের নিজস্ব বিবেচনার ভিত্তিতে যে কোন ব্যবহারকারীর কনটেন্ট আংশিক বা সম্পূর্ণরূপে সম্পাদন, সংশোধন বা অপসারণের অধিকার সংরক্ষণ করি। আমরা সমস্ত ব্যবহারকারীর কনটেন্ট পর্যালোচনা বা প্রকাশ করতে বাধ্য নই এবং সাইটে প্রকাশিত কোন ব্যবহারকারীর কনটেন্টের জন্য কোনওভাবেই দায়ী নই। আপনি যদি অনুপযুক্ত বা আপত্তিকর কোনও কনটেন্ট খুঁজে পান, তাহলে আমরা আপনাকে তা অবিলম্বে আমাদের কাছে রিপোর্ট করতে অনুরোধ করছি।
৬. আচরণবিধি
উপরে বর্ণিত সাধারণ ব্যবহারের বিধিনিষেধ ছাড়াও আপনি সম্মত হচ্ছেন যে:
- অন্যান্য ব্যবহারকারীদের সম্মতি ছাড়া তাদের সম্পর্কে কোনও তথ্য সংগ্রহ করবেন না।
- স্প্যাম, ফিশিং স্কিম প্রেরণ করা বা অন্য যে কোনও ধরণের অযাচিত যোগাযোগ করার জন্য সাইটটি ব্যবহার করবেন না।
- অন্য ব্যক্তির পরিচয় ধারণ করবেন না বা কোনও ব্যক্তি বা সংস্থার সাথে যুক্ত থাকার মিথ্যা দাবি করবেন না।
- সাইটটি এমনভাবে ব্যবহার করবেন না যা কপিরাইট বা ডেটা গোপনীয়তা আইন সহ যে কোন প্রযোজ্য আইন বা নিয়ন্ত্রণ লঙ্ঘন করে।
৭. অন্যান্য ওয়েবসাইট, সেবা ও বিজ্ঞাপনের লিংক
এই ওয়েবসাইটে তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা সেবার লিংক (Link) থাকতে পারে, যার মধ্যে বিজ্ঞাপন এবং সোশ্যাল মিডিয়া অন্তর্ভুক্ত। তৃতীয় পক্ষের এই লিংকগুলির গন্তব্য পৃষ্ঠার (Landing Page) বিষয়বস্তু আজপোস্ট-এর নিয়ন্ত্রণাধীন নয় এবং আজপোস্ট তাদের কোন বিষয়বস্তু, গোপনীয়তা অনুশীলন বা শর্তাবলীর জন্যও দায়ী নয়। আপনি স্বীকার করছেন ও সম্মত হচ্ছেন যে, এই তৃতীয় পক্ষের সেবাগুলির ব্যবহার আপনি নিজ দায়িত্বে করবেন। আমরা কোনও তৃতীয় পক্ষের পরিষেবা বা তাদের অফারগুলির ব্যাপারে কাউকে উৎসাহিত বা নিরুৎসাহিত করি না। আজপোস্ট তৃতীয় পক্ষের সেবাগুলির তদন্ত, যাচাই বা পর্যবেক্ষণ করে না। আজপোস্ট শুধুমাত্র আপনার সুবিধার জন্য তৃতীয় পক্ষের লিংকগুলি সরবরাহ করে।
৮. দায়মুক্তি এবং দায়বদ্ধতার সীমা
৮.১ দায়মুক্তি (Disclaimers)
এই সাইট এবং এতে সরবরাহকৃত সকল কনটেন্ট “যেমন আছে” (as-is) এবং “যেভাবে উপলব্ধ” (as-available) ভিত্তিতে কোনো ধরনের প্রকাশ্য বা অন্তর্নিহিত নিশ্চয়তা ছাড়াই প্রদান করা হয়। প্রযোজ্য আইনের সর্বোচ্চ সীমার মধ্যে AjjPost বিক্রয়যোগ্যতা (merchantability), নির্দিষ্ট উদ্দেশ্যের উপযোগিতা (fitness for a particular purpose) এবং অধিকার লঙ্ঘন না হওয়া (non-infringement)–সহ সকল ধরনের অন্তর্নিহিত নিশ্চয়তা অস্বীকার করে।
আমরা এই নিশ্চয়তা দিই না যে সাইটটি ত্রুটিমুক্ত, নিরবচ্ছিন্ন বা নিরাপদভাবে চলবে, কিংবা কোনো কনটেন্ট সম্পূর্ণ সঠিক বা সর্বশেষ হালনাগাদ থাকবে। আপনি সম্পূর্ণ নিজ দায়িত্বে সাইটটি ব্যবহার করছেন।
৮.২ দায়বদ্ধতার সীমা (Limitation of Liability)
আইনের সর্বোচ্চ সীমা অনুযায়ী, আজপোস্ট এবং এর সহযোগী প্রতিষ্ঠান, কর্মকর্তা, পরিচালক, কর্মচারী, প্রতিনিধি বা লাইসেন্স প্রদানকারীগণ কোনো অবস্থাতেই সরাসরি, পরোক্ষ, আনুষঙ্গিক, বিশেষ বা শাস্তিমূলক ক্ষতির জন্য দায়ী থাকবে না। এর মধ্যে মুনাফা হারানো, তথ্য (Data) হারানো বা অন্যান্য বিমূর্ত ক্ষতি অন্তর্ভুক্ত, যা এই সাইট ব্যবহার বা এই শর্তাবলির সাথে সম্পর্কিত।
যে কোন দাবির ক্ষেত্রে আপনার প্রতি আমাদের মোট দায়ের পরিমাণ কোনোভাবেই আপনার দ্বারা এই সাইটটি ব্যবহারের জন্য প্রদত্ত অর্থের (যদি থাকে) বেশি হবে না।
৯. ক্ষতিপূরণ (Indemnification)
আপনি এই মর্মে সম্মত হচ্ছেন যে, আপনার সাইট ব্যবহার, এই শর্তাবলির কোন লঙ্ঘন, অথবা অন্য কোনও পক্ষের অধিকার ক্ষুণ্ণ করার কারণে উদ্ভূত যে কোনো দাবি, দায়বদ্ধতা, ক্ষয়ক্ষতি, খরচ বা ব্যয় (আইনি ফি সহ) থেকে আপনি আজপোস্ট, এর সহযোগী প্রতিষ্ঠান, কর্মকর্তা, পরিচালক, কর্মচারী এবং প্রতিনিধিদের ক্ষতিপূরণ প্রদান করবেন, সুরক্ষা দেবেন এবং দায়মুক্ত রাখবেন। এই শর্তাবলির অধীনে ক্ষতিপূরণযোগ্য যেকোনো বিষয়ের ক্ষেত্রে আজপোস্ট নিজস্ব ব্যয়ে একচেটিয়া প্রতিরক্ষা এবং নিয়ন্ত্রণ গ্রহণের অধিকার সংরক্ষণ করে। আজপোস্ট-এর পূর্ব লিখিত সম্মতি ব্যতীত এমন কোনও সমঝোতা বা নিষ্পত্তি করা যাবে না যা আজপোস্ট-এর অধিকার বা বাধ্যবাধকতাকে প্রভাবিত করে।
১০. সমাপ্তি (Termination)
এই শর্তাবলীর কোনো শর্ত ভঙ্গ করলে, এই শর্তাবলী স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। শর্তাবলী লঙ্ঘনসহ যে কোনো কারণে, পূর্ব নোটিশ বা কোনো দায় ছাড়াই, আমাদের একক বিবেচনায় আপনার এই সাইটে প্রবেশাধিকার স্থগিত বা সম্পূর্ণভাবে বাতিল করার অধিকার আমরা সংরক্ষণ করি। সমাপ্তির (Termination) সঙ্গে সঙ্গে সাইট ব্যবহারে আপনার অধিকার তাৎক্ষণিকভাবে শেষ হয়ে যাবে এবং আপনি যে কোনো কনটেন্ট জমা দিয়ে থাকলে, তা আমাদের বিবেচনায় মুছে ফেলা বা সংরক্ষণ করা হতে পারে। আজপোস্ট যদি মনে করে যে আপনি প্রাপ্তবয়স্ক নন, সে ক্ষেত্রে সেবাগুলো ব্যবহারে আজপোস্ট আপনার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।
১১. প্রযোজ্য আইন (Governing Law)
এই ব্যবহার শর্তাবলী এবং আজপোস্ট ব্যবহারের ফলে উদ্ভূত বা এর সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো বিরোধ বাংলাদেশের প্রযোজ্য আইন অনুযায়ী পরিচালিত ও ব্যাখ্যা করা হবে। আজপোস্ট-এ প্রবেশ বা ব্যবহার করার মাধ্যমে আপনি সম্মত হচ্ছেন যে, এই শর্তাবলীর ব্যাখ্যা, বৈধতা বা প্রয়োগ সংক্রান্ত যে কোনো আইনগত প্রশ্ন বা দাবি বাংলাদেশের আইন অনুযায়ী নিষ্পত্তি করা হবে। তথ্য বা ডেটার ব্যবহার, সংরক্ষণ অথবা ব্যবস্থাপনা সংক্রান্ত কোনো বিরোধ দেখা দিলে, আপনি তা Arbitration Act, 2001 অনুযায়ী কেবলমাত্র সালিসি (arbitration) প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তিতে সম্মত হচ্ছেন। উক্ত সালিসি কার্যক্রম ঢাকা, বাংলাদেশে অনুষ্ঠিত হবে এবং প্রযোজ্য আইন অনুযায়ী প্রয়োজন না হলে, উভয় পক্ষ আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির অধিকার পরিত্যাগ করবে।
১২. বিচ্ছিন্নযোগ্যতা (Severability)
এই শর্তাবলীর কোনো বিধান যদি বাংলাদেশের কোনো আদালত বা অন্যান্য বিচারিক কর্তৃপক্ষ কর্তৃক অবৈধ, অকার্যকর বা বলবৎযোগ্য নয় বলে বিবেচিত হয়, তবে সেই বিধানটি এই শর্তাবলী থেকে বিচ্ছিন্ন বলে গণ্য হবে এবং এর ফলে বাকি বিধানগুলোর বৈধতা বা কার্যকারিতায় কোনো প্রভাব পড়বে না। যেসব বিধান প্রভাবিত হবে না, সেগুলো পূর্ণ শক্তি ও কার্যকারিতাসহ বহাল থাকবে। যেসব ক্ষেত্রে কোনো বিধানকে বলবৎযোগ্য করার জন্য বাংলাদেশের প্রযোজ্য আইনের আওতায় সংশোধন বা সীমিত করা প্রয়োজন হয়, সেসব ক্ষেত্রে উক্ত বিধানটি তার মূল উদ্দেশ্য অক্ষুণ্ন রেখে, আইনগত সীমার মধ্যে থেকে প্রয়োজনীয় সর্বনিম্ন মাত্রায় সংশোধিত বলে গণ্য হবে।
১৩. যোগাযোগ
এই ব্যবহারের শর্তাবলী সম্পর্কে আপনার যদি কোনও প্রশ্ন বা কিছু জানার থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন:
AJJPOST Enterprises
১০১, গ্রিন রোড,
ঢাকা-১২০৫
ইমেইল: legal@ajjpost.com
আমাদের যে কোনো আইনি নোটিশ পাঠাতে অনুগ্রহ করে উপরের ঠিকানাটি ব্যবহার করুন।
